আল - কোর'আনের বাণী
আসুন, রামাদান আসার পূর্বেই আমরা
আন্তরিক ভাবে
আল্লাহ্ তায়ালার কাছে আমাদের গুনাহ্
খাতার স্বীকৃতি
দিয়ে তাওবাহ্ করি!
তওবাহ্ ও ইস্তেগফার (অনুতপ্ত হওয়া এবং
আল্লাহর
নিকটে ক্ষমা প্রার্থনা করা):
আল্লাহ তাঁর বিশ্বাসী বান্দাদের প্রতি
উদাত্ত আহবান
জানিয়ে বলেন, ﻭَﺗُﻮْﺑُﻮْﺍ ﺇِﻟَﻰ ﺍﻟﻠﻪِ ﺟَﻤِﻴْﻌًﺎ ﺃَﻳُّﻪَ
ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮْﻥَ
ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮْﻥَ - ‘হে বিশ্বাসীগণ! তোমরা সকলে
আল্লাহর দিকে ফিরে যাও। তাহ’লে তোমরা
সফলকাম হবে’ (নূর ২৪/৩১)।
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি
বলেন, আমি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম-কে বলতে
শুনেছি যে, ‘‘আল্লাহর শপথ! আমি প্রত্যহ
আল্লাহর
কাছে সত্তর বারেরও বেশি ইস্তিগফার
[ক্ষমাপ্রার্থনা
] ও তাওবাহ করে থাকি।’’[রিয়াদুস স্বালেহীন
১৮৭৯।]
তিনি বলেন, ‘আল্লাহ সবচেয়ে খুশী হন বান্দা
তওবা
করলে’। [মুসলিম, মিশকাত হা/২৩৩২।]
তিনি আরও বলেন, ﻛُﻞُّ ﺑَﻨِﻰ ﺁﺩَﻡَ ﺧَﻄَّﺎﺀٌ ﻭَﺧَﻴْﺮُ
ﺍﻟْﺨَﻄَّﺎﺋِﻴﻦَ
ﺍﻟﺘَّﻮَّﺍﺑُﻮﻥَ ‘সকল আদম সন্তান ভুলকারী। আর
ভুলকারীদের মধ্যে সেরা তারাই, যারা
তওবাকারী’।
[তিরমিযী, ইবনু মাজাহ, দারেমী, মিশকাত
হা/২৩৪১,
‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ক্ষমা প্রার্থনা ও
তওবা করা’
অনুচ্ছেদ-৪।]
আল কোর'আনের বাণী
Saturday, 4 June 2016
আসুন রোজা আসার আগেই গুনাহ মাফ এর জন্য তওবা করি
Thursday, 2 June 2016
মাহে রমজান
আসছে মাহে রমজান
সব থেকে আনন্দের একটা মাস
আল্লাহ্ আমাদের সব গুলো রোজা
রাখার তৌফিক দিন আমিন
post : Mehedi Hasan
Subscribe to:
Posts (Atom)